1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফুলবাড়ীতে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৪:৫৭|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

ফুলবাড়ীতে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ

মোঃ রফিকুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬,
ফুলবাড়ীতে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ
ফুলবাড়ীতে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ

ফুলবাড়ীতে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ

মোঃ রফিকুল ইসলাম
(কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ নিউজ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতেও আনন্দঘন পরিবেশে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, প্রাণচাঞ্চল্য ও নতুন বছরের প্রত্যাশা।

নতুন পাঠ্যবই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই বই পাওয়ায় তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং নিয়মিত অধ্যয়নে আগ্রহ বাড়বে।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার। তিনি বলেন,
“নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের জ্ঞানার্জনের প্রথম ধাপ। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ আমিনুল ইসলাম শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন,
“সময়কে সঠিকভাবে কাজে লাগানো ও অধ্যবসায়ের মাধ্যমেই ভবিষ্যতে সাফল্য অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: আকতারা বেগম, মোঃ মাহফুজার রহমান, মোছা: হোসনে আরা, মোছা: আরজিনা বেগম, মোছা: বিলকিছ বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। তারা বই বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সরকারের নির্দেশনা ও জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper