1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার - আমার সকাল ২৪ |
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১০:৫৭|
ব্রেকিং নিউজ:
মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার সাতলা ইউনিয়নে সাবেক-বর্তমান মিলিয়ে দুই ডজন চেয়ারম্যান প্রার্থী ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষের অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানকে অব্যাহতি বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান, পরিচ্ছন্নতা জোরদারে কঠোর নির্দেশনা বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ আলটিমেটাম রাজপথে, সংসদে নয়: স্পিকারের সতর্কবার্তা ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে তেলপাম্প ও মোটরসাইকেল অভিযান: অবৈধ তেল জব্দ, জরিমানা আর মোটরসাইকেল আটক বরিশালে জমি বিরোধে ৪ যুবককে কুপিয়ে জখম, সাবেক প্যানেল মেয়রের বিরুদ্ধে অভিযোগ ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭১৯ মামলা শার্শায় পিআইও “রঞ্জু”র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নলকূপে আগুন! চাটখিলে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে আশুগঞ্জে ১৯৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন স্বাস্থ্যসেবা জোরদারে প্রশাসনের অঙ্গীকার সাতকানিয়ায় প্রকাশ্যে মাছে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগ, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন সার ডিলারকে জরিমানা গোমস্তাপুরে শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ ২৭ এপ্রিল যশোরে আসছেন তারেক রহমান, খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেফতার, পাঁচলাইশে ১০,৫০০ পিস ইয়াবা উদ্ধার বাকলিয়ায় অভিযানে চোর চক্রের সদস্য গ্রেফতার, ১,৫৩০ কেজি কাপড় উদ্ধার নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার

মো: শাহীন হাওলাদার | ক্রাইম রিপোর্টার

ফরিদপুর-এর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি, প্রতারণা এবং নির্দিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে একটি দালাল চক্র সক্রিয় ছিল। এ প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে চক্রটির ১৫ সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। তারা ফরিদপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে দালালি কার্যক্রমে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মনি (৩১), রেহানা (৩২), রুমা (৫০), হেলেনা (৪২), মামুন (৩৮), রাকিব (২৫), ইব্রাহিম (৩৮), লিটন শেখ (২৯), রিপন শেখ (৪০), খোদেজা (৫৫), রাশেদা (৪৮), সৈয়দ ফেরদৌস আহমেদ রনি (৩৭), মিন্টু (৩০), মাসুদ হাসান (২৯) ও কাউসার হোসেন (২৬)।

তাদের মধ্যে কয়েকজন ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট, হারুকান্দি, ধুলদী, ভাটপাড়া, আলিপুর ও কবিরপুর এলাকার বাসিন্দা। এছাড়া মাগুরার শ্রীপুর ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দাও রয়েছে।

বর্তমানে গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper