1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

জুলাই সনদ ছাড়া নির্বাচন আয়োজন না করা, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতিসহ সাতদফা দাবী উত্থাপন

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, অতিতের ত্রুটিপূর্ণ নির্বাচনের ধারা থেকে বের হতে বিদ্যমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাসহ সাত দফা আলোচ্যসূচি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে অবশ্যই তার একটি সনদ হতে হবে এবং নির্বাচন হতে হবে জুলাই সনদের আলোকে। “জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার আগে কোন অবস্থাতেই তফসিল ঘোষণা করবেন না” মর্মে সিইসিকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা গেলো কিনা, রাজনৈতিক দলগুলো কতটা সুস্থ্য রাজনৈতিক চর্চায় অভ্যস্ত হলো তা বোঝার জন্যই স্থানীয় সরকার নির্বাচন দরকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে তার দায়িত্ব না থাকার কথা উল্লেখ করেছেন এবং আইনী পরিবর্তনের ধারা অব্যহত থাকার কথা বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশন স্থানীয় সরকার নির্বাচন আইন এখনো ঠিক করতে না পারাটা আমাদের জন্য ব্যর্থতা।

মাওলানা গাজী আতাউর রহমান লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করেছি যে, যদি আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারেন তাহলেই নির্বাচনের কার্যক্রম শুরু করেন। অন্যথায় সাম্প্রতিক অতিতের নির্বাচন কমিশনারদের পরিনতি আপনার ক্ষেত্রেও পুনরাবৃত্তি হবে।

প্রতিনিধি দলে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং আরেক যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর পক্ষ থেকে
প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৭টি মৌলিক প্রস্তাবনাসমূহ হলো,
১) বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ও ব্যর্থ করেছে তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন করতে হবে।
২) সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। এর ব্যত্যয় হলে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা।

৩) সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৪) জুলাই জাতীয় সনদের আলোকে ও সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সকল স্থানীয় নির্বাচন করতে হবে।
৫) শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পি.আর. পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
৬) ফ্যাসিস্ট, খুনি, মানবতা বিরোধী অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামীলীগ ও তার সকল দোসর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করা।
৭) দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন অব্যশই হতে হবে। এবং প্রধান উপদেষ্টার আশাবাদ অনুসারে নির্বাচন আয়োজনের জন্যই আমরা এই প্রস্তাবনাগুলো ও সতর্কবার্তা তুলে ধরেছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper