প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১,২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন পরিচ্ছন্নকর্মীদের হাতে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে ঈদ উপহার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতে কোনো সরকার প্রধান সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য এভাবে ঈদ অনুদান প্রদান করেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে কাজ করলেও এভাবে সরাসরি অনুদান পাওয়ার অভিজ্ঞতা তাদের আগে হয়নি।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)