1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান আইজিপির - আমার সকাল ২৪ |
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:০৯|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান আইজিপির

আনহাজ হোসাইন হিমেল
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান আইজিপির
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান আইজিপির

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান আইজিপির

আনহাজ হোসাইন হিমেল
বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১ নভেম্বর ২০২৫ঃ
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি।

আইজিপি বাহারুল আলম বলেন, “গত নভেম্বর থেকে দায়িত্ব নেওয়ার সময়টা সহজ ছিল না। শুরু থেকেই প্রবল প্রতিকূলতা ও চাপে পড়তে হয়েছে পুলিশ বাহিনীকে। মাঝেমধ্যে এমন কথাও শুনতে হয়— ‘উনি কি আমাদের লোক?’”

তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক সরকার আমাদের অভিভাবক। তাহলে কেন আমরা সেই আস্থা পাচ্ছি না যে, তারা প্রভাব ছাড়াই আমাদের কাজ করতে দেবেন? আমরা চাই, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি স্বাধীন কমিটির অধীনে নেওয়া হোক, যেখানে পুলিশ জনগণের জন্য স্বাধীনভাবে কাজ করবে।”

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আইজিপি আরও বলেন, “মানুষের মধ্যে এতটা ঘৃণা ও ক্রোধ জমা হয়েছিল যে পুলিশ থানা ছেড়ে পালিয়েছে— এমন ঘটনা দীর্ঘ ১৫০ বছরে ঘটেনি। স্বাধীনতা যুদ্ধেও আমাদের পালাতে হয়নি। তাহলে এখন কেন এমন হলো, আমাদের আত্মসমালোচনা দরকার।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো পুলিশকে এই অবস্থান থেকে মুক্ত করবে।
আইজিপি বাহারুল আলম আরও বলেন, “মামলা তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে যেন আমার কাছে কোনো রাজনৈতিক নির্দেশনা না আসে। বিধান অনুযায়ী পুলিশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।”

তিনি পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমানোর আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper