1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পুতিনের ‘জবাব’, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৫:১৮|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

পুতিনের ‘জবাব’, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
পুতিনের ‘জবাব’, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
পুতিনের ‘জবাব’, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

পুতিনের ‘জবাব’, ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

 

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শুক্রবার (৯ জানুয়ারি) রাশিয়ার সামরিক বাহিনী জানায়, ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রাতভর চালানো হামলার অংশ হিসেবেই এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ডিসেম্বরের শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার চেষ্টার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তবে কিয়েভ এ দাবিকে “মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছে।

ইউক্রেনের লভিভ অঞ্চলের গভর্নর জানান, রাশিয়ার হামলায় একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোনো আন্তর্জাতিক সংস্থা।

ইউক্রেনীয় বিমানবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানায়, হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার। রাশিয়া ২০২৪ সালের নভেম্বরে প্রথমবার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছিল।

রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, মধ্যম-পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা প্রায় অসম্ভব এবং শব্দের গতির ১০ গুণেরও বেশি গতিতে উড়ে প্রচলিত ওয়ারহেড দিয়েও ব্যাপক ধ্বংসক্ষমতা তৈরি করতে পারে। তবে পশ্চিমা কর্মকর্তারা এর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে অস্ত্রটি “গেম-চেঞ্জার” হিসেবে দেখা হচ্ছে না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper