
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ঘরমুখো মানুষের সেবার মান বাড়াতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবারের ঈদে পার্বতীপুর-জয়দেবপুর রুটে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে চলাচল শুরু হয়েছে ঈদ স্পেশাল ট্রেন।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল-৯ ও স্পেশাল-১০ ট্রেন চলাচল করবে।
স্পেশাল-৯: জয়দেবপুর থেকে বুধবার সকাল ৭টায় ছেড়ে দুপুর ২:৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
স্পেশাল-১০: পার্বতীপুর থেকে বুধবার সকাল ৮:১৫ মিনিটে ছেড়ে দুপুর ২:২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।
ঈদের পরের সময়সূচি:
স্পেশাল-৯: জয়দেবপুর থেকে সকাল ৮:১৫ মিনিটে ছেড়ে দুপুর ২:৫০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে।
স্পেশাল-১০: পার্বতীপুর থেকে সকাল ১০:২০ মিনিটে ছেড়ে বিকাল ৫:৪৫ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।
৭ বগি বিশিষ্ট ট্রেনে মোট ৪৯৮ যাত্রী সিট রয়েছে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, বিশেষ এই ট্রেন চলাচলে ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী চাপ কমে আসবে, পাশাপাশি নিয়মিত ট্রেনসমূহও যথা নিয়মে চলাচল করবে।
তারিখ: ১৭-০৩-২০২৬
মোবাইল: ০১৯১৩৮০৮৫৩৫