
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হয়।
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে জোট মনোনীত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্যপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন।
বক্তারা ভোটাধিকার, সুশাসন ও রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পদযাত্রায় জোটের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগানে ভোট ও জনসমর্থন কামনা করেন।