1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পার্বতীপুরে শীতের দাপট বেড়েছে, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৩৩|
ব্রেকিং নিউজ:
নীলফামারীর কিশোরগঞ্জে আমের মুকুলে ভরে উঠেছে গাছ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি ফরিদপুরে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন

পার্বতীপুরে শীতের দাপট বেড়েছে, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

শাহিনুর রহমান
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
পার্বতীপুরে শীতের দাপট বেড়েছে, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
পার্বতীপুরে শীতের দাপট বেড়েছে, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

পার্বতীপুরে শীতের দাপট বেড়েছে, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসেছে শীত। বেলা বাড়লেও দুপুর পর্যন্ত সূর‌্যের দেখা মিলছে না। সন্ধ্যা নামার পর থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অব্যাহত থাকছে শীতের দাপট।

এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছে এক শ্রেণির মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে খেটে খাওয়া দিনমজুর ও পরিবহন শ্রমিকদের। শীতের কারণে ব্যবসা—বাণিজ্য, কলকারখানা ও অফিস—আদালতের কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। ঠান্ডা বাতাস ও শৈত্যপ্রবাহের কারণে নিত্যদিনের কাজে বের হতে না পারায় মাঠ—ঘাটের কাজকর্মেও দেখা দিয়েছে স্থবিরতা। এতে করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

বিরূপ আবহাওয়ার প্রভাবে পৌর শহরসহ গোটা উপজেলায় ডায়রিয়া, সর্দি—কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও টাইফয়েডসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় স্থানীয় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এসব রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বয়স্ক মানুষ।

এদিকে শীত নিবারণের জন্য বাজারে মোটা কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। মধ্যবিত্ত থেকে নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজন শীতবস্ত্র কিনতে ভিড় করছেন এসব দোকানে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper