
পার্বতীপুর থেকে শাহিনুর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নুরুল হুদা বাবু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।
এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম শাহ, উপজেলা ও পৌর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন মোঃ হান্নান আসরাফি প্রিন্স।