প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ

পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান মোঃ তাজুল ইসলাম যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। তিনি লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার ট্রেনিং কোর্স সফলভাবে সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ মার্চ দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে আনুষ্ঠানিকভাবে ‘কল টু দ্য বার’ অর্জন করেন।
যুক্তরাজ্যের প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে বার ট্রেনিং কোর্স সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ইন অব কোর্ট শিক্ষার্থীদের ‘কল টু দ্য বার’ প্রদান করে থাকে। সেই প্রক্রিয়ায় তাজুল ইসলামের একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ বিপিপি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলেও তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে তার ইন অব কোর্ট, দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন।
এই অর্জনের মাধ্যমে মোঃ তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বার-এ অন্তর্ভুক্ত হয়ে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি পার্বতীপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলামের পুত্র। তার বাড়ি রামপুর ইউনিয়নের সিংগিমারী কাজিপাড়া গ্রামে।
তার এ কৃতিত্বে পার্বতীপুরসহ বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)