পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সালথা উপজেলায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথার আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে এ বীজ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মোট ১ হাজার ৩শত পাটচাষির মাঝে পাটবীজ বিতরণ করা হয়।
উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩ হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৩শত কৃষকের মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট ১ হাজার ৭শত পাটচাষির মাঝেও বীজ বিতরণ করা হবে।













