
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলার পাচঁথুপি মিয়াপাড়া জামে মসজিদ মাদরাসার পক্ষ থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আতিকুর রহমানের নেতৃত্বে এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে ধুনট ও শেরপুরের বিভিন্ন মাদরাসার উন্নয়নকাজ নিয়ে মতবিনিময় করা হয়। এমপি জিএম সিরাজ শিক্ষকদের আশ্বস্ত করেন, আগের মতোই সকল মাদরাসার উন্নয়নে সহযোগিতা আরও ব্যাপকভাবে অব্যাহত রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা আলী হোসাইনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ।