
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরের তরুণ ছাত্রনেতা মো: খাইরুল ইসলাম রোমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর সৌজন্য সাক্ষাতে খাইরুল ইসলাম রোমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, “ফরিদপুরের গর্ব ও দেশের কৃতী সন্তান হিসেবে শামা ওবায়েদের এ অর্জন আমাদের জেলার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, দেশের অগ্রগতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যকর ও সফল ভূমিকা প্রত্যাশা করেন।
ফরিদপুরবাসীর পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মযাত্রা কামনা করা হয়।