
স্টাফ রিপোর্টার: মোঃ সাইদ আফ্রিদি ইরাক, আমার সকাল ২৪।
পঞ্চগড় প্রেসক্লাবে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হায়াতুন আলম, যিনি সম্ভাব্য মেয়র পদ প্রার্থী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে রাজনৈতিক দলভেদে ভিন্নতা রয়েছে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে পারব।” তিনি উল্লেখ করেন, ঈদ বাজার উপলক্ষে পঞ্চগড় বাজারে তার নিজ খরচে একটি মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন করেছেন, যা ইতিমধ্যেই এলাকায় মানুষের জন্য আলোরন সৃষ্টি করেছে।
তিনি আরও পঞ্চগড় পৌরসভার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং পঞ্চগড়ের উন্নয়নে ঐক্যের আহ্বান জানান।