
স্টাফ রিপোর্টার: মো. আবু সালেহ রিয়াজ
নোয়াখালীর একলাসপুরে অবস্থিত মারকাযুর রহমানিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার আড়ালে কয়েকজন শিক্ষার্থীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজ ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।