
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪।
Noakhali পৌরসভার আওতাধীন নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। পৌর প্রশাসকের নির্দেশনায় সড়কের চলাচল উপযোগিতা বৃদ্ধি এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ খান এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলী হায়দার। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
Noakhali 250 Bed General Hospital-সংলগ্ন এ গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।