
স্টাফ রিপোর্টার: মোঃ আরিফ হোসেন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেশব্যাপী মহান বিজয় দিবস উদযাপিত হলো। এদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পায়। প্রতি বছর দেশের মানুষ এই দিনটি আনন্দ ও গর্বের সঙ্গে উদযাপন করে।
নোয়াখালী জেলা বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। এ উপলক্ষে নোয়াখালী (সদর-সুবর্ণচর) ৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য আবু নাসের, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, এস এম নিজাম যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা বিএনপি ও সভাপতি জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম নোয়াখালী কামরুজ্জামান হাফিজ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান সহ আরও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।