
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী জেনারেল (সদর) হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টা করতে এসে কুমিল্লার দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার বেজিপুর এলাকার রুমি আক্তার ও আমেনা বেগম। হাসপাতাল সূত্রে জানা যায়, তারা ভিড়ের মধ্যে রোগী ও তাদের স্বজনদের লক্ষ্য করে চুরির চেষ্টা চালাচ্ছিলেন। এ সময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে তাদের আটক করা হয়।
পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ মালামাল সতর্কতার সঙ্গে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।