নোয়াখালীর সোনাপুর বাজারে মূল্যতালিকা ছাড়া বিক্রি, ভোক্তা অধিকার লঙ্ঘন
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাজারে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অধিকাংশ দোকানে মূল্যতালিকা টাঙানো নেই, ফলে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো কাঁচা তরকারি, মাছ, মাংস ও অন্যান্য সামগ্রী বিক্রি করছেন।
বাজার ঘুরে দেখা গেছে, একই পণ্যের দাম দোকান অনুযায়ী ভিন্ন। দাম জানতে চাইলে ক্রেতারা প্রায়ই স্পষ্ট উত্তর পান না। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।
স্থানীয়রা বলছেন, নিয়মিত প্রশাসনিক তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছেন। তারা দাবি করেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বাজার মনিটরিং জোরদার করতে হবে, নতুবা ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে।













