প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দপুর গ্রামে ডাকাতির সময় স্থানীয় জনতার হাতে দুইজন ডাকাত আটক হয়েছেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি বসতবাড়িতে ডাকাতির চেষ্টা চলাকালে এলাকার লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে আসে। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আমকি এলাকার রাকিব ও বাবলু। জানা গেছে, তারা আপন দুই ভাই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)