প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪.
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপকূল বাস কাউন্টারের সামনে কুমিল্লা থেকে লক্ষ্মীপুরগামী ‘উপকূল’ নামীয় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসের ভেতর থেকে মোঃ মনির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মনির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক।
অভিযানকালে একটি সাদা সিনথেটিক ব্যাগের ভেতরে খাঁকি স্কচটেপ দিয়ে মোড়ানো নীল পলিপ্যাকেট থেকে ৩ (তিন) কেজি লুজ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি Nokia বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক নং-১৯(ক) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)