
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীতে সড়ক পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশের যৌথ অংশগ্রহণে পরিচালিত অভিযানে মোট ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলা দায়ের করা হয় এবং ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয় এবং ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতিমালা বাস্তবায়নে বিশেষ তদারকি করা হয়।
বিআরটিএ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।