
মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ভিজিলেন্স/মনিটরিং কমিটির সমন্বয়ে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকি করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।