
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ । আমার সকাল ২৪.
নোয়াখালী:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার নোয়াখালী জেলা পুলিশের কার্যালয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ০১ জন পুলিশ সদস্যকে বিভাগীয় পদোন্নতি দিয়ে র্যাংক ব্যাজ পরানো হলো।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য মোজাহিদুল ইসলাম কনস্টেবল পদ থেকে নায়েক পদে উন্নীত হয়েছেন। নোয়াখালী জেলা পুলিশের সুপার টি, এম, মোশাররফ হোসেন মহোদয় সরাসরি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের দায়িত্ব সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।