প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
নোয়াখালীর আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ২৯ এপ্রিল নির্ধারণ করেছে আদালত।
বুধবার বেলা ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার (জেলা ও দায়রা জজ) এ নতুন তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবী এমদাদ হোসেন কৈশোর জানান, এদিন মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে এজলাসে বসেই বিচারক রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেন।
মামলাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে এবং নতুন নির্ধারিত তারিখে রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)