
নীলফামারীর কিশোরগঞ্জ প্রতিনিধি:মো মনিরুজ্জামান
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন (ওজন ৩.৪৫ গ্রাম) সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন ৩নং নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকায় মোঃ জিকরুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময়
১. মোঃ জিকরুল ইসলাম (৩০), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং- নিতাই তকেয়া পাড়া
২. মোঃ জহুরুল ইসলাম (২৫), পিতা- মৃত বেলাল হোসেন, সাং- নিতাই পঞ্চায়েত পাড়া
৩. মোঃ সোহাগ (২২), পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- নিতাই তকেয়া পাড়া
(সকলের ইউপি- নিতাই, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী)
— তাদের আটক করা হয়।
ঘটনাস্থলে ধৃত আসামি জিকরুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত হালকা নীল রঙের চেক লুঙ্গির ডান কোচ থেকে ছোট কাগজে মোড়ানো ১২ পুরিয়া বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ৪টি কলকি ও পাইপে প্যাঁচানো ১ গজ ফয়েল পেপার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৪ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মামলা নং-২০, তারিখ ১৬/০৪/২০২৬ খ্রিঃ, জিআর নং-১১১/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে