নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইনকিয়াদ আহ্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ সদস্যের বাসভবনে আয়োজনটি সম্পন্ন হয়।
নাভারণ ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুর রহমান সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবিদুর রহমান।
মোঃ মমিনুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন সদস্য অধ্যাপক মোঃ আশিক মাহমুদ, মোঃ আমিনুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ হায়দার আলী সহ বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওয়ার্ড যুব বিভাগের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।













