নান্দাইলে ভোট গ্রহণ ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মো: শাজাহান মিয়া, নান্দাইল প্রতিনিধি
নান্দাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ভোট গ্রহণ ও গণভোটের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা এ কর্মশালায় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও অন্যান্য প্রশিক্ষক।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনা করা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটকেন্দ্র সঠিকভাবে পরিচালনার নিয়ম-কানুন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি এবং কোনো প্রকার অসদাচরণ বা দখলের পরিস্থিতিতে কী ব্যবস্থা নিতে হবে তা বিস্তারিতভাবে জানানো হয়।
প্রশিক্ষণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। রিটার্নিং অফিসার বলেন, বিগত ১৭ বছরে জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখেনি। তাই এবার জনগণ তাদের ভোটাধিকার নিরাপদভাবে প্রয়োগ করতে আগ্রহী। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে ভোটারদের কোনো ধরনের বাধা না আসে।













