
মোঃ সাগর, স্টাফ রিপোর্টার
নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নাটোর জেলা ডিবি পুলিশ।