1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটিতে নবাগত জেলা প্রশাসক মমিন উদ্দীনের সাথে মতবিনিময় সভা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৬:০৪|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

নলছিটিতে নবাগত জেলা প্রশাসক মমিন উদ্দীনের সাথে মতবিনিময় সভা

কামাল হাছান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
নলছিটিতে নবাগত জেলা প্রশাসক মমিন উদ্দীনের সাথে মতবিনিময় সভা

নলছিটিতে নবাগত জেলা প্রশাসক মমিন উদ্দীনের সাথে মতবিনিময় সভা

কামাল হাছান, নলছিটি
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে উপজেলার সকল কর্মকর্তা, ইউপি প্রশাসক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব।

সভায় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি সহকারী অধ্যাপক অবঃ সামছুল আলম খান বাহার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি নাজমুল হায়দার খান বাদল, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি আলী হায়দার বাদল, নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক মোঃ মহসিন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জাকির হোসেন খান, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি থানার পুলিশ পরিদর্শক মোঃ আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা নলছিটি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন। সেই সাথে আসন্ন সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে জেলা প্রশাসক নলছিটি ভূমি অফিস, নলছিটি থানা এবং কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
মতবিনিময় শেষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper