
ক্রাইম রিপোর্টার: মো: শাহীন হাওলাদার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু-সহ মন্ত্রিপরিষদের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মো: ছালাম মোল্লা, মো: পাবেল রায়হান, মো: হাজী আব্দুস সোবহান মোল্লা, মো: ওহাব মোল্লা, মো: মজনু ডাক্তারসহ আরও অনেকে এই শুভেচ্ছা জানিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের প্রতি শুভেচ্ছা জানাতে একটি আনন্দ মিছিলও আয়োজন করা হয়, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন দ্বন্দ্ব বা বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।