1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার - আমার সকাল ২৪ |
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৪৯|
ব্রেকিং নিউজ:
আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নিখোঁজ ব্যক্তি সন্ধানের আবেদন: মোছাঃ রসনা আক্তার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঈদ উপহার ও নগদ সহায়তা ঝিকরগাছা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ আশুগঞ্জে অভিনব কায়দায় গাঁজা তৎপরতা: টোলপ্লাজা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, মৃতদেহের পকেট থেকে টাকা চুরির অভিযোগ আমতলী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ জহির ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন সুলতান সালাউদ্দিন টুকুর ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী, তদারকির অভাব—ঈদে ঝুঁকিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা-২০২৬ জারি লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু ঈদে পর্যটকে মুখর রাঙামাটি–সাজেক, কটেজ ও হাউজবোটে শতভাগ বুকিং জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার

মস্তু মিয়া
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার

মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। পরকীয়ার জেরে নিজ শাশুড়িকে হত্যা করার অভিযোগে পুলিশ পুত্রবধূ তামান্না আক্তার (২২)-কে গ্রেফতার করেছে। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌসীর ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসে রয়েছেন। বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূ একসঙ্গেই বসবাস করতেন।

গত সোমবার সকালে ফেরদৌসীর হাত-পা বাঁধা ও মুখে কাপড় পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ হবিগঞ্জ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তামান্না আক্তারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, তামান্নার সঙ্গে সুনামগঞ্জের এক যুবকের পরিচয় হয় এবং তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে ওই যুবকসহ আরও ২-৩ জন সহযোগী তামান্নার বাড়িতে আসে। তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা চালায়।

প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং আলমারি ভেঙে শাশুড়ির আরও ৫ ভরি স্বর্ণ তারা নিয়ে যায়। ফেরদৌসী ঘুম ভাঙলে চিৎকার করলে তামান্না আক্তার, তার প্রেমিক ও সহযোগীরা মিলে তার হাত-পা বেঁধে মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।

নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে তামান্না আক্তার, তার প্রেমিকসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper