
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেল ৫:৩০ থেকে ৬:২০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার ডুবাতেঘর গ্রামে অভিযান চালায়। এ সময় মোছাঃ জয়নব খাতুন (৩৪) এর শয়নকক্ষ থেকে একটি প্লাস্টিক বক্স উদ্ধার করা হয়। বক্সের ভেতরে ৩টি পলিপ্যাকেটে মোট ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট (৫৬.৫ গ্রাম) পাওয়া যায়।
সাথে জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ ১৬,৫০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (সিমসহ)।
জয়নব খাতুন নন্দীগ্রাম উপজেলার ডুবাতেঘর গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ তাজউদ্দিন শেখ উজ্জ্বল এবং পিতা মোঃ আব্দুল জুব্বার।
এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।