1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন - আমার সকাল ২৪ |
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:১৫|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধে ক্লিনিক জরিমানা, সাময়িক বন্ধ পীরগঞ্জে ৪০ দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে যুবক কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় রামকানাই দিঘীতে পরিচ্ছন্নতা অভিযান রামগতি–কমলনগরবাসীর দাবি: আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী করা হোক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান ঐতিহাসিক বিজয়ে সুনামগঞ্জ–৩ আসনের ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কয়ছর আহমেদ সুনামগঞ্জ–৫ আসনে অর্ধলক্ষাধিক ভোটে জয় মিলনের সুনামগঞ্জ–৩ আসনে বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন ব্যারিস্টার আনোয়ার হোসেনের জগন্নাথপুরে প্রবাসী শফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬,
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন

নিউজ ডেস্ক, আমার সকাল ২৪ 

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা রাজধানী ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানে যোগ দিতে আসেন মোহাম্মদ মুইজ্জু (প্রেসিডেন্ট, মালদ্বীপ), শেরিং টোবগে (প্রধানমন্ত্রী, ভুটান) এবং ওম বিড়লা (লোকসভার স্পিকার, ভারত)।

তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিন অতিথির মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট নিয়মিত ফ্লাইটে এবং ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের স্পিকার বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপালশ্রীলঙ্কার প্রতিনিধিরাও ঢাকায় এসে পৌঁছান।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে দেশটির ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়াব্রুনেইসহ ১৪ দেশের সরকারপ্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এসব দেশের পক্ষে শপথ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা প্রতিনিধিত্ব করবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper