1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নতুন পদক্ষেপে আলোর মুখ দেখছে বরিশাল শেবাচিম হাসপাতাল - আমার সকাল ২৪ |
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ৮:৪৯|
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে তারেক রহমানের জনসভায় গণমানুষের ঢল রোজা রাখলে শরীর ও মনে যে উপকার মেলে ভারত-মার্কিন চুক্তির পর জয়শঙ্কর-রুবিও বৈঠক: গুরুত্বপূর্ণ খনিজসহ কৌশলগত সহযোগিতা ঘেঁষে আলোচনা প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল-মা-স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী হারানো জিনিস পাওয়ার দোয়া ও তার গুরুত্ব: ইসলামী দৃষ্টিকোণ মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রায়পুরায় গোষ্ঠীসংঘর্ষে স্কুলছাত্র নিহত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৭১ মিলিয়ন ডলার কিনল কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা “শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান সিলেটের জকিগঞ্জ হাওর থেকে উদ্ধার আগুনে পোড়া মরদেহ, নিহত বোরহান উদ্দিন শফি ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করেছিলেন ফখরুল ভোটের রাজনীতিতে মজিদ বনাম ডাঃ বাবু নবাবগঞ্জে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সন্ত্রাসমুক্ত রামপাল–মংলাই আমার লক্ষ্য: ড. ফরিদুল আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা পাহাড়ে ৮ ভাষায় বিএনপির ৩১ দফা প্রচারণা নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা

নতুন পদক্ষেপে আলোর মুখ দেখছে বরিশাল শেবাচিম হাসপাতাল

কামাল হাছান
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫,
নতুন পদক্ষেপে আলোর মুখ দেখছে বরিশাল শেবাচিম হাসপাতাল
নতুন পদক্ষেপে আলোর মুখ দেখছে বরিশাল শেবাচিম হাসপাতাল

নতুন পদক্ষেপে আলোর মুখ দেখছে বরিশাল শেবাচিম হাসপাতাল

কামাল হাছান, নলছিটি

দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন গড়ে ৭০০ রোগী ভর্তি হয় এখানে। ইনডোরে প্রায় তিন হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন, আর আউটডোরে কয়েক হাজার রোগী চিকিৎসাপত্র গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা করিয়ে থাকেন। দীর্ঘদিনের বিশৃঙ্খলার অভিযোগ কাটিয়ে ধীরে ধীরে শৃঙ্খলার দিকে ফিরছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি সেনাবাহিনী থেকে পরিচালক পদায়নের পর হাসপাতালের নানা পদক্ষেপ সাফল্যের মুখ দেখছে। এসব উদ্যোগে সহযোগিতা করছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

নতুন উদ্যোগ ও পরিবর্তন

হাসপাতাল অভ্যন্তরে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। সামনের গেট ও খোলা জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। চিকিৎসকদের রাউন্ড বাড়ানো, নার্সিং সেবার মান বৃদ্ধি এবং ল্যাবরেটরি কার্যক্রম সচল করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের প্রচেষ্টায় নতুন করে আল্ট্রাসনোগ্রাম মেশিন, এক্স-রে মেশিন, মাইক্রোস্কোপসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। শিগগিরই নিউরো ও স্পাইনাল সার্জারি অপারেশন শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে চোখের ফ্যাকো সার্জারি মেশিন চালু করে সফলভাবে অপারেশন করা হচ্ছে।

এছাড়া হাসপাতালের নিরাপত্তা ও ইনফেকশন প্রতিরোধে ডিজিটাল ভিজিটর কার্ড পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করবে।

বিশেষজ্ঞদের মতামত

এই উন্নয়নের প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ধীরে হলেও হাসপাতালটি বরিশালবাসীর প্রত্যাশা পূরণের পথে এগিয়ে চলেছে। তারা আশা করছেন, পরিচালকের অন্যান্য পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত হবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মেডিসিন ভবনের অন্ধকার ও টয়লেট সমস্যা সমাধানে ব্যাপক কাজ করা হয়েছে। চিকিৎসক, সেবিকা ও রোগীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ এবং বিভিন্ন ওয়ার্ডে নতুন জানালার ব্যবস্থা করে আলোর অভাব দূর করা হয়েছে।

পরিচালকের বক্তব্য

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, “আমি প্রথমে সবকিছু বুঝতে কিছুটা সময় নিয়েছি। আমি চাই টেকসই ও স্থায়ী উন্নয়ন করতে। ইতোমধ্যে অনেক কাজ হয়েছে এবং আরও অনেক প্রকল্প চলমান রয়েছে। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper