1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী রেজুর মনোনয়নপত্র জমা - আমার সকাল ২৪ |
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৮:৫২|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী রেজুর মনোনয়নপত্র জমা

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী রেজুর মনোনয়নপত্র জমা
নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী রেজুর মনোনয়নপত্র জমা

নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী রেজুর মনোনয়নপত্র জমা

মোঃ আব্দুস ছালাম | আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস. এম. রেজাউল ইসলাম রেজু-এর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এস. এম. রেজাউল ইসলাম রেজু মুঠোফোনে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছে। আত্রাই-রাণীনগরের সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দেওয়া হবে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি আত্রাই-রাণীনগরের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। মনোনীত প্রার্থী রেজু ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। জনগণের ব্যাপক সমর্থনে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছে। আত্রাই-রাণীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রতিটি কর্মী এখন উজ্জীবিত ও ঐক্যবদ্ধ।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীর প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি রয়েছে এবং কেউ বিধি ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর, আবু বক্কর, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper