
ফজলে রাব্বী, নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি (৩.৩ নট) রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, রবিবার সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় তারা মাটি খুঁড়তে গিয়ে কোদালের আঘাতে মাঠে মাটির সঙ্গে মিশে থাকা গুলিগুলো দেখতে পান।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত গুলিগুলো কোথা থেকে এবং কেন ফেলে রাখা হয়েছিল তা নির্ণয় করা চলছে।