1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১১:৫৭|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার নারী শিক্ষার অগ্রযাত্রায় নতুন মাইলফলক যোগ হলো বড়শিমলা মহিলা কলেজে। দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট মোকাবিলায় কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নতুন ভবনের ফলক উন্মোচন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, “২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি উত্তর জনপদের নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন একাডেমিক ভবন ছাত্রীদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।’ তিনি আরও জানান, কলেজটিকে এ অঞ্চলের শ্রেষ্ঠ মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী বলেন, “আমাদের কলেজের ফলাফল সবসময়ই ঈর্ষণীয়। এবারও একজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। নতুন ভবনের মাধ্যমে দীর্ঘদিনের স্থানাভাব দূর হবে এবং পাঠদান আরও সহজ হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ. এম. লুৎফুল বারী, উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দিন সরদার, ঠিকাদার সামসুল আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. রেজাউন নবী তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাবিদ ব্যক্তিবর্গ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক মো. মনসুর রহমান, মো. আব্দুল মজিদ, লোকমান, নিতাই, নজরুল ইসলাম, খালেক, আব্দুর রউফ সরদার, নিয়ামুল, উজ্জ্বল, সৈয়দ রুহুল আমিনসহ কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী।

শেষে কলেজের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক: মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি, আত্রাই, নওগাঁ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper