1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১:৫৯|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

এ সমস্যা নিরসনে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বুধবার (২৪ ডিসেম্বর) একটি লিখিত আবেদন জমা দিয়েছে আত্রাই বাজার বণিক সমিতি

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামস্থ বিহারীপুর তিনমাথা মোড় থেকে আত্রাই নতুন ব্রিজের নিচ দিয়ে জাতআমরুল গ্রামস্থ তোলা পট্টি পর্যন্ত প্রায় ৪০০ ফুট রাস্তা বর্তমানে খানাখন্দে ভরা ও অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস, দলিল লেখক মাদ্রাসাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অবস্থিত।

রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন মালামাল পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভ্যান ও রিকশায় পণ্য আনা-নেওয়া করা দুঃসাধ্য হয়ে পড়েছে।

আত্রাই বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, “আমরা ব্যবসায়ীরা চরম প্রতিকূল অবস্থার মধ্যে ব্যবসা পরিচালনা করছি। রাস্তাটি ভেঙে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এটি শুধু ব্যবসায়ীদের নয়, সাব-রেজিস্ট্রি অফিসে আগত সাধারণ মানুষের জন্যও বড় ভোগান্তির কারণ।”

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, “আত্রাই বাজার বণিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রাস্তাটি সংস্কার করবেন এবং ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper