
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: মোঃ আব্দুস ছালাম
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে একটি ভুটভুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় কয়েকজন যাত্রী অল্পের জন্য রক্ষা পান, তবে একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভুটভুটি যাত্রী ও একটি গরু নিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তার পাশে ভুটভুটি পুকুরে পড়ে যায়। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয়।