
নওগাঁর আত্রাই প্রতিনিধি মোঃ আব্দুস ছালাম:
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার (১০ মার্চ) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সমাজসেব অফিসার মো. সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, ইউপি চেয়ারম্যান মো. নাজিমুউদ্দীন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আব্দুর রউফ মিলন, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান, অফিস সহকারী মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব না হলেও সুপরিকল্পিত প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি ন্যূনতম করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের কাছে অনন্য উদাহরণ ও রোল মডেল। লক্ষ্য শুধুমাত্র দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ নয়, বরং আগেই সাধারণ মানুষকে সতর্ক ও সক্ষম করা। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। আত্রাই উপজেলা প্রশাসন যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় প্রস্তুত।
সাংবাদিক: মোঃ আব্দুস ছালাম
মোবাইল: ০১৭২০-৯৬৯৭৭২