
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি :
বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী বাজারের সাতমাথা চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইবাড়ী ইউনিয়ন শাখার সভাপতির সভাপতিত্বে এবং সেক্রেটারি লিয়াকত আলী পর্বতের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলাম, দেশ ও মানবতার কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই রাজনীতি করে যাচ্ছেন। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি। আগামীতে শেরপুর–ধুনট আসনের সর্বস্তরের জনগণের প্রত্যাশিত একটি আদর্শ এলাকা গড়ে তুলতে আমি সর্বদা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
পথসভা শেষে তিনি গোসাইবাড়ী বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সহযোগী সংগঠনের ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।