
আশরাফুদ্দীন আল আজাদ
বিশেষ প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন একাডেমিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক ইয়াহিয়া, দ্বীনি বিভাগের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল হাসেম, মুফতি আসাদ, হাফেজ রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাওলানা কাজী সুলতান বলেন, “শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতে সফল মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই আমাদের সন্তানেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার পরিচয় দেবে। ভবিষ্যতে তারা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ-ব্যারিস্টার, আইনজীবী, পুলিশ, এমপি বা মন্ত্রী হবে, তখন তারা যেন নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ ন্যায়পরায়ণতা ও আমানতদারিতার পরিচয় দেয়।”
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।