
ঢাকা, দেশের রিজার্ভ ধারের উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতায় বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি এ কথা বলেন ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে।
গভর্নর বলেন, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়ত বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। তবে ডিসেম্বরে কিছুটা উন্নতি হতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটেও তিনি আশ্বস্ত করেন যে দেশের অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা নেই। রিজার্ভ বাড়াতে আইএমএফের বা অন্য আন্তর্জাতিক তহবিলের উপর নির্ভর করার প্রয়োজন নেই। তার লক্ষ্য চলতি বছরে রিজার্ভ ৩৪–৩৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২,৪৮২.৮৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী আন্তর্জাতিক রিজার্ভ ২৭,৮১৭.৮৬ মিলিয়ন ডলার।