
আবু বকর সিদ্দিক, ধামরাই (ঢাকা):
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি পালন করেছে ধামরাই পৌর ছাত্রদল। কর্মসূচিটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রবিবার ধামরাই পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক শপন, সিনিয়র সভাপতি আতিক রহমান আতিক ও সাংগঠনিক সম্পাদক বাবু। এছাড়াও ধামরাই পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি খুদারনূর রনি, সাধারণ সম্পাদক হাসান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, যুগ্ম সম্পাদক ওলি, প্রচার সম্পাদক মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক হিমেলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ বাড়ছে, তাই সবাইকে সচেতন হতে হবে এবং এসব রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি এ ধরনের সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।