প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ধামইরহাটে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

ধামইরহাটে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার
মোঃ জিহান বাবু, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে ধারাবাহিক অভিযান চালিয়েছে পুলিশ। গত ১৮ ও ১৯ এপ্রিল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জাহানপুর ইউনিয়নের সাহাপুর (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফারুক হোসেন ও মামুন হোসেন নামে দুইজনকে আটক করা হয়।
১৯ এপ্রিল মায়াকানন নার্সারীর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করে পুলিশ।
একই দিন দিবাগত রাতে পৌর এলাকার চকময়রাম বাজারে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সেবন সামগ্রীও জব্দ করা হয়।
এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ১ জনকে আটক করেছে পুলিশ।
ধামইরহাট থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)