
প্রতিবেদক: তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে তাদের সেখান থেকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে সেখান থেকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ধানমন্ডি থানার কর্মকর্তারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না এবং তাদের আটক করা হয়নি বলেও দাবি করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।