
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. কমর উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
লিয়াকত আলী (৭০), উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, গ্রাম রামচন্দ্রপুর
আসাদুজ্জামান সাহা (৫৩), চকমিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী
সজিব হোসেন (২৪), উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গ্রাম রামচন্দ্রপুর
হাবিবুর রহমান (৫০), ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি, গ্রাম বড় হাতকোড়া
ওসি জানান, মামলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।