
কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখা এবং আল-ইনসাফ মানবিক ফাউন্ডেশন–এর সহযোগিতায় কর্মসূচি আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন–এর নেতৃত্বে উপজেলার পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। পরে অভিযানটি উপজেলা প্রেসক্লাব সংলগ্ন এলাকা ও সদর বাজারের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন, “ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা অপরিহার্য। প্রতিজন নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ সম্ভব হবে। এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।”